ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাত জোর করে সোনাক্ষী বললেন, এবার দয়া করে থামুন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ২:৫২

সোনাক্ষী সিনহাকে সচরাচর মাথা গরম করতে দেখা যায় না। পাপারাৎজিদের সঙ্গেও তার সম্পর্ক খুবই ভাল। তবে এবার মেজাজ হারালেন অভিনেত্রী। এক ক্যামেরাপার্সনের কাজ দেখে কড়া ভাষায় কথা বললেন অভিনেত্রী। সম্প্রতি নেট দুনিয়ায় সোনাক্ষীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রবেশ করছেন অভিনেত্রী। অনুষ্ঠানে সোনাক্ষীর সঙ্গে ছিলেন তার স্বামী জহির ইকবালও। তখনই এক ক্যামেরাপার্সন অভিনেত্রীকে অনুসরণ করতে শুরু করেন। শুরু হয় একের পর এক ছবি তোলা।
প্রথমে সোনাক্ষী হাসি মুখেই হাঁটছিলেন। কিন্তু শেষে মেজাজ হারান। ছবি শিকারির উদ্দেশে তাকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, ‘এ বার আপনি থামুন! অনেক হয়েছে।’ তার পরেই ওই ছবিশিকারির উদ্দেশে হাত জোর করে অনুরোধ করতে থাকেন অভিনেত্রী। অভিনেত্রীর আচরণ দেখে ছবিশিকারিরা প্রত্যেকেই তার থেকে দূরে সরে যান। গত বছর জুন মাসে জহিরের সঙ্গে বিয়ে সেরে তাদের সম্পর্কে সিলমোহর দেন সোনাক্ষী। তার আগে তারা প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন। গত বছর ‘কাকুড়া’ ছবিতে সোনাক্ষীকে দর্শক দেখেছেন।

 

Aminur / Aminur

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম