শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সাউরেস কর্তৃক সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক এক সেমিনার আয়োজন করা হয়।
আজ সোমবার(১৩ই জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার রুমে 'ব্রাসিকা ওয়েলসীড জার্মপ্লাজম ইমপ্রুভমেন্ট ফর ইল্ড, অ্যাগ্রোনমিক অ্যান্ড সীড কোয়ালিটি ট্রেইটস’ শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার ইউনিভার্সিটি অব আলবাট্রা এর ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল ফুড অ্যান্ড ন্যাশনাল সায়েন্সের অধ্যাপক হাবিবুর রহমান, পিএইচডি। এ সময় তিনি ‘ক্লাবরুট’ রোগ সহিষ্ণু ও আগাম ফুল ফোটে এমন সরিষার জাত উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। সভাপতিত্ব করেন সাউরেস’র পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম। এছাড়াও কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, আমাদের দেশে প্রতি বছর ২৪ লক্ষ টন ভোজ্য তেল প্রয়োজন হয়। এর মধ্যে মাত্র ৩ লক্ষ টন আমরা উৎপাদন করি। বাকি ২১ লক্ষ টন তেল আমাদেরকে আমদানি করতে হয়। আমদানির পরিমাণ কমাতে হলে উৎপাদন বৃদ্ধি করতে হবে। কিন্তু জমির ঘাটতি থাকায় উৎপাদন বৃদ্ধি করতে পারছি না। আমাদেরকে বোরো ও রোপা ধান চাষের মাঝের সময়ে চাষ উপযোগী সরিষার জাত উদ্ধাবন করতে হবে। ওয়েল কনটেন্ট বেশি থাকে এমন জাত উদ্ভাবন করতে হবে।
সেমিনার শেষে শিক্ষক, গকেষক ও শিক্ষার্থীবৃন্দ শেকৃবির সরিষা গবেষণা মাঠ পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য