রোনালদোবিহীন পর্তুগালের সহজ জয়
পরপর দুই ম্যাচে হলুড কার্ড দেখার কারণে এক ম্যাচে বাদ পড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে তাকে ছাড়াই শনিবার রাতে কাতারের বিপক্ষে খেলতে নামে পর্তুগাল। তবে দলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতির একটুও অভাববোধ করেনি ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। এদিন ৩-১ গোলের সহজ জয়ই পেয়েছে পর্তুগিজরা।
কাতারে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতেই এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। কিন্তু দক্ষ ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে প্রথমে এলোমেলো ফুটবল খেলতে থাকলেও ৯০ সেকেন্ডের মাঝেই দুই গোল দিয়ে ম্যাচে লিড নেয় সফররত পর্তুগাল।
২৩তম মিনিটে সতীর্থের ক্রসে হেডে প্রথম গোলটি করেন অরক্ষিত আন্দ্রে সিলভা। পরের মিনিটে হেডেই জালের দেখা পান এই ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া ওতাভিও।
প্রথমার্ধের শেষ দিকে ডি-বক্সে পর্তুগালের গনসালো গেদেসকে ফাউল করে বসেন গোলরক্ষক মেশাল বারশাম। ভিএআরের সাহায্যে তাকে লাল কার্ড দেখান রেফারি।
দশজন নিয়ে খেলেও দ্বিতীয়ার্ধের ১৬তম মিনিটে ব্যবধান কমায় কাতার। দলের হয়ে প্রথম এবং একমাত্র গোলটি করেন হাসান।
এরপর ম্যাচে দীর্ঘক্ষণ গোলের দেখা মেলেনি। কিন্তু ৮৫ মিনিটে পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল। স্পট কিক থেকে গোল করে দলকে আরও একটি গোল পাইয়ে দেয় দলের তারকা ফুটবলার ব্রুনো ফার্নান্দেস। এরপর আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি