এবার দেশের প্রেক্ষাগৃহে ‘রিকশা গার্ল’
দেশ-বিদেশে চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত ও পুরস্কৃত অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ চলচ্চিত্র এবার দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে। ১২ জানুয়ারি ‘রিকশা গার্ল’ ছবির নতুন ট্রেলার প্রকাশিত হয়। সেখানেই ঘোষণা করা হয় দেশে চলচ্চিত্রটির মুক্তির তারিখ। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনাসহ পরবর্তীতে নানা কারণে ছবির মুক্তি পিছিয়েছে বারবার। আগামী ২৪ জানুয়ারি থেকে দেশের সিনেমা হলগুলোতে দর্শকরা ‘রিকশা গার্ল’ উপভোগ করতে পারবেন। অমিতাভ রেজা নিজেও এই তথ্য নিশ্চিত করেছেন। অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে। ছবি আঁকতে পছন্দ করে সে। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হলে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় তার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাঈমা উপায়ন্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায় নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে!
এই ছবিতে রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। চলচ্চিত্রটিতে আরো রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাইমার মায়ের চরিত্রে দেখা যায় মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।
Aminur / Aminur
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না