ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হঠাৎ সূচি পরিবর্তন, আইপিএল শুরুর নতুন তারিখ ঘোষণা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১-২০২৫ বিকাল ৫:২১

জরুরি বৈঠকে আইপিএলের আগামী আসরের সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও বিসিসিআইয়ের নতুন ঘোষণা অনুসারে আইপিএলের ১৮তম আসর মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এসব তথ্য জানিয়েছে।অর্থাৎ, পূর্ব নির্ধারিত সূচির এক সপ্তাহ পর শুরু হবে আইপিএলের ২০২৫ আসর। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। একই ভেন্যুতে ২৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। আইপিএলের আগের সূচি অনুসারে, চ্যাম্পিয়ন ট্রফি শেষ হওয়ার মাত্র ৫ দিনের বিরতি দিয়েই শুরু হতো ফ্র্যাঞ্চাজি আসরটি।
আইপিএল পরিচালনা পরিষদ মনে করেছে, আগের নির্ধারিত সূচিতে টুর্নামেন্ট শুরু করলে বেশি তাড়াহুড়ো হয়ে যাবে। ক্রিকেটাররা বিশ্রাম নেওয়ার যথেষ্ট সময় পাবেন না। ওয়ার্কলোডের একটি বিষয়ও থাকে। এসব ভেবেই তারা সিদ্ধান্ত নিয়েছেন, অন্তত দুই সপ্তাহের বিরতি দিয়ে আইপিএল শুরু হোক।
গেল মৌসুমে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) চ্যাম্পিয়ন হওয়ায় তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে স্বাভাবিকভাবে উদ্ধোধনী ও ফাইনাল ম্যাচ হওয়ায় কথা। একই কারণে কোয়ালিফায়ার-২ও হবে এই ভেন্যুতে। কোয়ালিফায়ার-১ ও ইলিমিনেটর হবে গত মৌসুমের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে।
এখনো পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি পরিচালনা পরিষদ। চলতি মাসের শেষ দিকেই চূড়ান্ত সূচি ঘোষণা করার কথা রয়েছে।

 

Aminur / Aminur

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে