ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দেবীগঞ্জ পৌরসভায় অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েই অর্থ লোপাট


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৩-১-২০২৫ বিকাল ৫:৪৭

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মেয়র হয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা সাখাওয়াদ আলীর সহযোগিতায় পৌরসভার নিজস্ব ও সরকারি বিভিন্ন প্রকল্প লোপাট শুরু করেন। এরই ধারাবাহিকতায় অপ্রয়োজনীয় প্রকল্প ছোট ভাই আশরাফুল ইসলাম ইমুকে দিয়ে বাস্তবায়ন করে অর্থ লোপাট করে।
 পৌর এলাকার এলএসডি মোড়ে ১৫ লাখ টাকা বরাদ্দে নির্মিত  পাবলিক টয়লেট ব্যবসায়ীসহ মানুষের কোনো কাজে আসছে না। মসজিদের পিছনে জানাজা নামাজের জন্য নির্ধারিত জায়গায় টয়লেটটি নির্মাণ করায় কেউ জানেই না পাবলিক টয়লেট আছে মোড় এলাকায়।

তথ্যমতে- স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে টয়লেটটি নির্মাণ করা হয়। নির্মাণ ব্যয় ধরা হয় ১৫ লাখ টাকা। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, আমাদের প্রয়োজন হলে মসজিদের টয়লেট ব্যবহার করি। এ জন্য কোন কাজে আসছে না।

ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, মসজিদের পিছনে জানাজা নামাযের জায়গায় এ টয়লেট নির্মাণ হয়েছে। মসজিদের মুয়াজ্জিনের কাছে চাবি থাকে। জানাযা নামাজ হলে খুলে দেওয়া হয়। তাছাড়া আর কোন কাজে আসে না।

স্থানীয় হামিদার রহমান বলেন,এলএসডি মোড়ে কোন পাবলিক টয়লেট নির্মান করা হয়নি। তবে এখানে পাবলিক টয়লেট হলে ভালো হয়।

দেবীগঞ্জ পৌরসভা সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা সাখাওয়াদ আলী জানান, নির্ধারিত জায়গা না পাওয়ায় জানাজা নামাজের মাঠে নির্মাণ করা হয়েছে। আমরা পাবলিক টয়লেটটি ইজারা দেওয়ার চেষ্টা করছি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত