ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে সরকারি খাল দখল করে ভবন নির্মানের অভিযোগ


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ১:৪

মানিকগঞ্জের সিংগাইরে খালের সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের মদন মোল্লার ছেলে প্রবাসী মান্নান মোল্লা ওই ভবনটি নির্মাণ করছেন। চোখের সামনে খালটি দখল হলেও প্রশাসন কোন ব্যবস্থায় নিচ্ছে না।

খোঁজ নিয়ে জানাগেছে, চান্দহর ইউনিয়নের চান্দহর-সিরাজপুর সড়কের বাঘুলি গ্রামে একটি সরকারি খাল রয়েছে। সেই খালের উপর একটি সেতুর গাইড ওয়ালসহ খালের জমি দখল করে প্রবাসী মান্নান মিয়া বহুতল ভবন নির্মাণ করছেন।

স্থানীয় মো: আব্বাস খান বলেন, এটি সরকারি খাল। একসময় প্রবাহমান ছিল। কৃষি জমির পানি এই খাল দিয়ে বেরিয়ে নদীতে যেতো। তবে দখল ও দূষণে খালটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা। খালটি যেনো দখল না হয় প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

অবৈধভাবে খাস জমি দখলের বিষয়ে কথা বলতে মান্নান মিয়ার বাড়িতে গেলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মান্নান মিয়ার মেয়ে জানান, এলাকার অনেকেই খালের মধ্যে বাড়ি নির্মাণ করেছে। সবাই দখল করছে তাই আমরাও করেছি।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহাগ বলেন, সরকারি খাল দখল করে ভবন নির্মাণের সুযোগ নেই। বিষয়টি আমার জানা ছিলো না। খাল দখলকারীদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত