ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মশার কামড়ে অসুস্থ অভিনেত্রী সামান্থা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ৩:২২

কয়েকদিন আগেই অসুস্থ হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আবারও অসুস্থ হলেন তিনি। এবার তাকে কাবু করেছে মশাবাহিত রোগ চিকুনগুনিয়া। যার ফলে তার প্রতিটি জয়েন্ট অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা এই নায়িকার।

সামাজিক মাধ্যমের কে পোস্টে সামান্থা জানিয়েছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে একেবারেই বিছানায় পড়ে গেছেন নায়িকা। সঙ্গে টানা চিকিৎসাও চলছে তার। যদিও অসুস্থতার কারণে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়লেও মনের দিক থেকে শক্ত আছেন বলেও জানিয়েছেন তিনি।

সামান্থা আরও জানান, চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খাচ্ছেন তিনি। সঙ্গে নিতে বলা হয়েছে পর্যাপ্ত বিশ্রাম। আর ব্যথা কমাতে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন। যেখানে এই বিশেষ চিকিৎসা পরিষেবা নিচ্ছেন, সেখান থেকে অভিনেত্রী একটি ছবি ভাগ করে নিয়েছেন। লিখেছেন, ‘অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই। সারা শরীরে খুবই ব্যথা।’

পাশাপাশি সামান্থা এও জানিয়েছেন, শরীর থাকলে খারাপ হবেই। তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি। বরং সাময়িক শরীরচর্চা থেকে ছুটি পেয়ে খুশিই হয়েছেন। তাই বলে এভাবে বেশি দিন কাটাতেও চান না তিনি; দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান।

এমএসএম / এমএসএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম