দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় সহায়তা দিলেন বিয়ন্সে
দাবানলের আগুনে পুড়ে ছাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সেখানকার অধিবাসীরা। ঘর হারিয়ে রাস্তায় রাস্তায় বেড়াতে হচ্ছে লাখো মানুষকে। হলিউডের অনেক তারকারাও হয়েছেন ঘরছাড়া। এছাড়াও এই বিপর্যয়ে এক হলিউড অভিনেতাসহ ২৪ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
দাবানলের এই আঁচে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে। তাদের মধ্যে একজন মার্কিন পপ তারকা বিয়ন্সে। সম্প্রতি তার এক দাতব্য সংস্থার পক্ষ থেকে মোটা অঙ্কের সহায়তার কথা জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম এপির খবর অনুযায়ী, বিয়ন্সে তার সেই সংস্থা থেকে 'লস অ্যাঞ্জেলেস ফায়ার রিলিফ ফান্ড' এ আড়াই মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। গত রোববার এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করে বিয়ন্সের দাতব্য সংস্থা 'বিয়গুড'।
বিয়গুড এক বিবৃতিতে জানায়, এই দাবানলে যারা বাড়িঘর হারিয়েছে, তাদের জরুরি সহায়তার জন্যই এই অর্থ; যা বিভিন্ন গির্জা ও কমিউনিটি সেন্টারগুলোর মাধ্যমে এই সহায়তা গ্রহণ করা যাবে।
বিয়ন্সে ছাড়াও বিপর্যস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন জেমি লি কার্টিস, তিনি ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন। অন্য তারকারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন।
এছাড়াও ওয়ার্নার মিউজিক অ্যান্ড ব্লাভান্টিক ফাউন্ডেশন থেকেও ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। নেটফ্লিক্স এবং কমকাস্ট এনবিসিইউনিভার্সাল-ও দাবানলের শিকারদের সহায়তা হিসেবে ১০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।
এমএসএম / এমএসএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না