ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

তাপমাত্রা বেড়েছে, থাকতে পারে আরও ২ দিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ১২:৫৩

গরমের অস্বস্তি আরও তিনদিন থাকতে পারে। আগামী ৬/৭ সেপ্টেম্বরের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। এরপর বৃষ্টি বাড়তে পারে। আপাতত বৃষ্টি বাড়ার কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকতে পারে। আরও কয়েকদিন পর মৌসুমি বায়ু আবার সক্রিয় হতে পারে।

তিনি বলেন, এখন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ৩৬ দশমিক ২ এবং তাড়াশে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশে ছিল প্রায় বৃষ্টিহীন। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, ৮৭ মিলিমিটার। ঢাকায় ২, সিলেটে সামান্য, বগুড়ায় ৯, ডিমলায় ২, মোংলায় ১ ও খেপুপাড়ায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রোববার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ও রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

প্রীতি / প্রীতি

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ