ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে রেললাইনে নারীর মরদেহ, পাশে পায়জামা ও দেশীয় অস্ত্র উদ্ধার


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ৩:৪৬

 পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাধানগর ইউনিয়নের কিসমত রেলস্টেশনের রেলঘন্টি এলাকায় এই মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মরদেহটি রেললাইনের ওপর ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ঘটনাস্থলের প্রায় ৫০ গজ দূরে একটি পতিত জমি থেকে রক্তমাখা পায়জামা এবং একটি দেশীয় অস্ত্র (ছুড়ি) উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ, পিবিআই এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, “মরদেহটি রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার রাতে ওই এলাকায় এক নারীকে ঘুরতে দেখা গেছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।”

ঠাকুরগাঁও সিআইডি'র ইনচার্জ দেবাশীষ শাহ এ ঘটনাকে চাঞ্চল্যকর উল্লেখ করে বলেন, “অধিকতর তদন্তের জন্য রংপুর থেকে একটি বিশেষ টিম আসছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।”

পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, “ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেললাইন থেকে মরদেহ সরিয়ে পাশে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত সম্পন্ন হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার