পঞ্চগড়ের চাকলাহাটে স্কুল চুরি,অভিযোগের পরেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬৫ ইঞ্চি স্মার্ট টেলিভিশন চুরি হয়েছে।চলতি মাসের পহেলা জানুয়ারি দিনগত রাতে এ ঘটনা ঘটে। দুই তারিখ সদর থানায় লিখিত অভিযোগ করেছে প্রধান শিক্ষক মো.আলতাব হোসেন।কিন্তু অজ্ঞাত কারনে গত ১২ দিনেও সরেজমিন তদন্ত করতে যায়নি পুলিশ।
অভিযোগ থেকে জানা যায়,প্রতিদিনের মতোই ১ জানুয়ারি বিকাল ৪ টায় শ্রেনী কক্ষের দরজায় তালা দিয়ে যাই।পরের দিন সকালে বিদ্যালয়ে এসে হলরুমের মাঝখানের দরজার হেজবল খুলে কে বা কারা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের অধীনে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মাল্টিমিডিয়া শ্রেনী কক্ষ থেকে ৬৫ ইঞ্চি টেলিভিশনটি নাই।তবে শিক্ষকসহ স্থানীয়দের অভিযোগ,হলরুমের চাবি যাদের কাছে তাদের সহযোগিতায় চুরির এ ঘটনা ঘটেছে।কারন ঘরে তালা বন্ধ ছিল।একটি দরজার ভিতরের সিটকিনি খোলা ছিল।কোন মতেই জানালা দিয়ে হাত বাড়িয়ে সিটকিনি খোলা সম্ভব না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,চুরির বিষয়টি থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু গত বারো দিনেও পুলিশ তদন্তে আসেনি।আমি যোগাযোগ করেছি।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ বলেন,কয়েকদিন ছুটিতে ছিলাম। অভিযোগটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ