বিজয়নগরে বিএনপির একাংশের সম্মেলনের ভিত্তিনেই দাবী জেলা বিএনপির
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা বিএনপি'র একাংশের নতুন কমিটির গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ দেখা গেছে। অনেক নেতাকর্মীরাই বলছেন এই কমিটি এক পক্ষপাতিত্ব হয়ে গেছে। কমিটি গঠনের সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব কে দেখা যায়নি। গত সোমবার ১৩ জানুয়ারি জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ এক বার্তায় বলেন, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিই বহাল আছে।গত ১১ জানুয়ারী তথাকথিত সম্মেলনের কোন ভিত্তি নেই বলে তিনি উল্লেখ করেন। এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান। জেলা বিএনপির একাংশের নেতৃত্বে বিজয়নগর উপজেলা বিএনপির তথাকথিত কমিটি গঠন করেছে। উক্ত সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীদের কাউকে দেখা যায়নি। বিজয়নগর বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্য বলেন, দীর্ঘ ১৭ বছর দলের আন্দোলন-সংগ্রামে অংশ নেয়া নির্যাতিত এবং ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলনে একটি তিন সদস্য বিশিষ্ট কমিটি করেছে যা সম্পুর্ন অগণতান্ত্রিক। আগামী ১৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান