ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৪-১-২০২৫ বিকাল ৫:৫০
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের চাপায় মোঃ আল-আমিন মিয়া-(৩৫) নামে পৌরসভার এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় পৌর এলাকার ছয়বাড়িয়ায় অবস্থিত ময়লার ডাম্পিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন জেলার সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে। তিনি পৌরসভার অস্থায়ী পরিছন্নতা কর্মী।
ঘটনার পর ট্রাক্টর চালক মোঃ আমির মিয়া পালিয়ে যায়। চালক আমির মিয়া পৌরসভার অস্থায়ী ট্রাক্টর চালক।
নিহতের স্বজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে ময়লার ট্রাক্টরে করে ছয়বাড়িয়ায় যান আল-আমিন। পরে তিনি ট্রাক্টর থেকে ডাম্পিং  এলাকায় ময়লা অপসারণ শুরু করেন। এক পর্যায়ে ট্রাক্টর চালক আমির মিয়া দ্রুত  ট্রাক্টরটিকে পেছনের দিকে নেয়ার সময় এর নিচে চাপা পড়েন  আল-আমিন। 
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।
নিহত আল-আমিনের ছোট ভাই নাঈম বলেন,  আমরা গ্রাম থেকে খবর পেয়ে ছুটে এসেছি। হাসপাতালে এসে দেখি আমার ভাইয়ের লাশ। আমার ভাইয়ের ৫ টি সন্তান আছে। পৌর কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি তারা যেন ভাইয়ের পরিবারকে সহযোগিতা করেন।
 নিহতের মামাতো ভাই খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। আমার ভাই খুবই গরীব মানুষ। তার ৫ টি সন্তান আছে। তারা যাতে চলতে পারে সেজন্য পৌর কর্তৃপক্ষের কাছে আমার ভাইয়ের পরিবারকে সহযোগীতার দাবি জানাই।
পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী নায়েব আলী বলেন, সকালে আমরা সবাই ময়লা নিয়ে ছয়বাড়িয়ায় যাই। সেখানে ট্রাক্টর থেকে ময়লা নামানোর সময় চালক যখন ট্রাক্টরটিকে পিছনের দিকে নিচ্ছিল, তখন আল-আমিনের পা চাকার নিচে পড়ে যায়। পরে ট্রাক্টরটি ঘুরানোর সময় আল-আমিনের মাথাও চাপা পড়ে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের ডাক্তার বলেন, সে মারা গেছে। এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ঘটনার পর ট্রাক্টর চালক আমির মিয়া গা ঢাকা দেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন