কটিয়াদীতে ৬ ভূয়া ডিবি পুলিশ আটক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বোয়ালিয়া গ্রামে ভূয়া ডিবি পরিচয় দিয়ে অভিযান পরিচালনার সময় ৬জন ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।
কটিয়াদী মডেল থানা পুলিশ জানায়,উপজেলার বোয়ালিয়া গ্রামের হাজী সিরাজের ছেলে আল আমিনের বাসায় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে অভিযান পরিচালনার সময়ে তাদের উপড় সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি কটিয়াদী মডেল থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলেন কুরিগ্রাম জেলার ওলিপুর থানার পাচপীর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম(৪৮),কিশোরগঞ্জ সদর থানার মইশখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিক(৩৫),চরশোলাকিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মামুন(৩০),করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন(৩৫) ও মৃত শহিদের ছেলে রবিন(৩২),কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম শাহপাড়া গ্রামের সেন্টু সাহার ছেলে সুজিত সাহাসহ(৫০) ৬জনকে আটক করা হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক