বছরের শুরুতে বড় চমক মাধুরীর
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন। এদিকে বছরের শুরুতেই বড় উপহার পেলেন এ অভিনেত্রী। যে গাড়ির দাম ৬ কোটি টাকা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নতুন বছরে অভিনেত্রীর গ্যারেজে নতুন বিলাসবহুল গাড়ি। একটি লাল রঙের ফেরারিতে চেপে শোরুম থেকে বাসায় ফিরেছেন তিনি। স্ত্রী মাধুরীকে খুশি করতে একটি বিলাসবহুল গাড়ি কেনেন ডাক্তার স্বামী শ্রীরাম নেনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাধুরী নতুন গাড়ি কিনতে গিয়েছিলেন কালো রঙের একটি ড্রেস পরে।
সঙ্গে ছিলেন শ্রীরাম নেনে। তিনি পরেছিলেন সাদা শার্ট ও কালো কোর্ট, প্যান্ট। লাল গাড়ি কিনে সেই গাড়িতে স্ত্রীকে নিয়ে ফেরেন তিনি। ইনস্টাগ্রামে ইতোমধ্যে গাড়ি কেনার মুহূর্ত ভাইরাল হয়েছে এ দম্পতির ।
অভিনেত্রী মাধুরীর ব্যক্তিগত কালেকশনে রয়েছে- মার্সিডিজ-মেবাচ এস ৫৬০, রেঞ্জ রোভার ভোগ, ট্রুবো এস ৯১১। এসব গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ থেকে ১৪ কোটি টাকা। প্রসঙ্গত, বর্তমানে সিনেমা কমই করেন মাধুরী। গত বছর ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় অভিনয় করেও বাজিমাত করেন তিনি। ব্যবসায়িক সফল ছিল সেই ছবি। তার একটি প্রযোজনা সংস্থাও রয়েছে। পাশাপাশি একাধিক ব্যবসায় বিনিয়োগ করেছেন।
Aminur / Aminur
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না