বলিউড থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন নার্গিস
বেশ কয়েক বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রির আশপাশে দেখা যায়নি একসময়ের রকস্টার ও অভিনেত্রী নার্গিস ফাখরিকে। বলিউডের সঙ্গে দূরত্ব বেড়েছে এ অভিনেত্রীর। অথচ ‘ম্যাড্রাস কাফে’র মতো ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন নার্গিস ফাখরি। কিন্তু সময়ের সঙ্গে বলিউড আর অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে। কেন নার্গিস বলিউড ত্যাগ করেছেন, তা নিয়ে অনুরাগীদের মধ্যে আলোচনা-সমালোচনা অনবরত চলছে। সম্প্রতি বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে কারণ জানালেন নার্গিস ফাখরি। বলিউড এবং তার ক্যারিয়ারের প্রসঙ্গে অভিনেত্রী জানান, বলিউডে কাজের ধরন দেখে একটা সময় তিনি ক্লান্ত বোধ করেন। পাশাপাশি পুরুষদের অহংকার নিয়েও কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, খুবই অনভিপ্রেত একটা ঘটনার সম্মুখীন হই, যার ফলে আমি আর বলিউডে ফিরতে পারিনি। কিন্তু সেই প্রসঙ্গে কথা বলতে চাই না।
নার্গিস ফাখরি বলেন, সবার সঙ্গেই যে এ রকম ঘটে তা নয়, আমি একাধিক অসাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গে কাটানো মুহূর্ত মনে থাকবে। বলিউডে আইটেম গান নিয়েও সমস্যার কথা জানিয়েছেন অভিনেত্রী। নার্গিস বলেন, আমি পাশ্চাত্য নাচের ভঙ্গি জানি। শুটিংয়ের আধা ঘণ্টা আগে নাচ শিখে তার পর গানের সঙ্গে লিপ দিতে বলা হলে তো মুশকিল! তার পর সেটে কত কিছু চলে, যেটা হয়তো বলিউডের সংস্কৃতির সঙ্গে মিললেও পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। আর ইন্ডাস্ট্রির বাইরে থেকে কেউ এলে তাকে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সবাই সেটা মেনে নিতে পারে না বলেও জানান নার্গিস।
Aminur / Aminur
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না