ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

মহেশখালীতে প্রেমঘটিত ঘটনায় কিশোর নিহত, আহত একাধিক


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২৫ দুপুর ১:৫৬

মহেশখালীতে একটি প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নুরুনবী (১৮) নামে এক কিশোর  নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

১৪ জানুয়ারি মঙ্গলবার রাত ১২টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।এতে কালা বাশি, সাইফুল, ফরিদ, ইবরাহীম, মুকসুদ, নুর, ও তারেকসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর নামে এক তরুণ ও শফি আলমের এক কিশোরী মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রাতের আঁধারে দেখা করতে গেলে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। বিষয়টি মেয়ের চাচা ফরিদুল আলমের কাছে জানানো হলে, তিনি মেয়ের বাবার সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করেন। স্থানীয়রা তাদের ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে, এ ঘটনার সম্মানহানির ক্ষোভ থেকে শফি আলম ও তার ভাই নুরুল আলম সাগরের নেতৃত্বে সিপাহীপাড়া ও আদর্শ গ্রাম থেকে প্রায় ২০-৩০ জন অস্ত্রধারী নিয়ে ফরিদুল আলমের বাড়িতে হামলা চালায়। হামলায় নুরুনবীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় নুরুনবীকে স্থানীয়রা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, এটি একটি দুঃখজনক ঘটনা। প্রেমঘটিত কারণে শুরু হওয়া বিরোধ এমন সহিংস রূপ নেবে, তা কেউ ভাবেনি। হামলার ঘটনায় একজন প্রাণ হারিয়েছে এবং কয়েকজন আহত হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। যারা এই সহিংসতায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, "ঘটনা থেকে বোঝা যায়, সমাজে তরুণদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কীভাবে সহিংসতায় রূপ নিতে পারে। এ ধরনের ঘটনা এড়াতে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ

যাত্রীবাহী বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত,আহত ১

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন