জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পাচ্ছে সেনাবাহিনী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর দ্বারা সম্পন্ন করা হবে। আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত আসবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম। বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে মিটিং শেষে তিনি এ কথা জানান।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘আজকে আমাদের মিটিং হয়েছে, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। তারা কাজটি নিতে সম্মতি প্রকাশ করেছে। গত রবিবার সেনাবাহিনী দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে যাবে। ক্যাম্পাসের কাজের অগ্রগতির ব্যাপারে মিটিংয়ে একটা কমিটিও করা হয়েছে। এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে।
আন্দোলনরত শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি বলেন, ‘যতদিন পর্যন্ত সেনাবাহিনী লিখিতভাবে কাজ বুঝে না নিবে ততদিন পর্যন্ত ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। উল্লেখ, জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে এবার আল্টিমেটাম অনুযায়ী সংশোধিত হয়ে নতুন চিঠি না আসায় সচিবালয়ের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট