৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
গাজীপুর সিটি করপোরেশন এর কাশিমপুরে ৯ কেজি গাঁজাসহ মেহেদী হাসান রাকিব (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ৬ টার সময় মহানগরীর জিরানী বাজার এলাকায় সিরাজগঞ্জ হোটেলের পাশে উত্তরা বাস কাউন্টার এর সামনে মাদক (গাঁজা) কেনাবেঁচার সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান রাকিব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চন্ডিপুর গ্রামের টিপুর ছেলে।গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, মাদকদ্রব্য ক্রয়বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানাধীন জিরানি বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ৯ কেজি গাঁজাসহ মেহেদী হাসান রাকিবকে গ্রেফতার করা হয়। রাসেল নামে তার সহযোগী একজন পালিয়ে যায়। তারা যোগসাজশে দীর্ঘদিন ধরে কাশিমপুরসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ এর ওই কর্মকর্তা। এছাড়াও আজ দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত