ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২৫ দুপুর ৩:৪৪

“জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায় নেত্রকোনার দুর্গাপুরে দুইদিনব্যপী ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। 

 বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহনে আয়োজিত মেলায় ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক তপন কুমার সাহা, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবু সাদেক, সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক সুফিয়া আক্তার খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবিস্কার নিয়ে ১৬টি স্টল স্থান পেয়েছে। 

বক্তারা বলেন, সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ, বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে এ মেলার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানাতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তির পরশে বিজ্ঞানীরা মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে সক্ষম হয়েছেন। ফলে আমরা যেমন বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল দেখতে পাচ্ছি ঠিক তেমনি আবহাওয়ার পূর্বাভাসও দেখতে পাচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধায় কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যেকোনো জায়গার আবহাওয়ার সব তথ্য পাচ্ছি। পৃথিবীকে নিয়ে গবেষণা করতে করতে মানুষ মহাশূন্যে পা দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্যন্যা শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার গুরুত্ব দেয়ার জন্য আহবান জানানো হয়।

এমএসএম / এমএসএম

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ