ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৫-১-২০২৫ দুপুর ৪:৫৩

আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ-শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বুধবার সদর উপজেলার চিলারং ইউনিয়নের ডাঙ্গীপাড়ায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ইশ্বরদী, পাবনা’র আয়োজনে ও আখের সাথে সাথীফসল হিসাবে, ডাল, সলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত) এর অর্থায়নে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় বিএসআরআই, ইশ্বরদী, পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবির, বিশেষ অতিথি বিএসআরআই ইশ্বরদী, পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রজনন বিভাগের প্রধান ড. মো: আনিছুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: কামরুজ্জামান, ঠাকুরগাঁও আরএসআরএস এর ইনচার্জ ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: সোহরাব হোসেন, ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর জি.এম (কৃষি) মো: আবু রায়হান, স্থানীয় আখচাষী মো: তোফাজ্জল ইসলাম, ইয়াকুব আলী, আনসার আলী, ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান রতন প্রমুখ।  
এ সময় ওই এলাকার কৃষক মো: তোফাজ্জল ইসলামের আখের সাথে পেয়াজ, মুগডাল, আলুর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আখের সাথে সাথীফসল চাষাবাদের বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ের উপরে আলোচনা করেন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার