সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা
সন্দ্বীপ পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের IUGIP প্রকল্পের অধীনে সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এক প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারী সন্দ্বীপ পৌরসভার হলরুমে আয়োজিত মহাপরিকল্পনা প্রণয়ন নিয়ে প্রারম্ভিক এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা।
উক্ত কর্মশালায় পৌর নাগরিকরা ওয়ার্ড পর্যায় থেকে সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন-পৌরসভার নাগরিকদের সব সুযোগ সুবিধাসহ সেবা নিশ্চিত করতে এবং মহাপরিকল্পনা প্রণয়ন কাজে সম্পৃক্ত করতে এই কর্মশালার আয়োজন। নাগরিকদের মতামত ও পরামর্শ নিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। প্রবন্ধ উপস্থাপন করেন মহাপরিকল্পনা প্রণয়ন প্রতিষ্ঠানের কনসালটেন্ট। বক্তব্য রাখেন -সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুইয়া, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আজমত আলী বাহাদুর,সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর,সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব জিএস আবুল বশার,সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক যথাক্রমে সাইফুর রহমান শামীম,মোঃ মাঈন উদ্দিন,সাবেক কাউন্সিলর মোঃ নাজিম উদ্দীন,বিএনপির সিনিয়র নেতা এয়ার বাংলা আনোয়ার হোসেন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ কামাল,উত্তর জেলা যুবদল নেতা শওকত তালুকদার,পৌরসভা ০৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি,মো: আকতার হোসেন, পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ আকরাম হাসান সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি বৃন্দ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান