খুলনা বিভাগে করোনায় তিন মাসে সর্বনিম্ন মৃত্যু
খুলনা বিভাগে করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন এক লাখের বেশি মানুষ। আর তিন মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বনিম্ন দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪১ জনের। এর আগে গত ৭ জুন বিভাগে ২ জনের মৃত্যু হয়েছিল আর ৯ জুলাই সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়।
আজ রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। সর্বশেষ শনিবার (৪ সেপ্টেম্বর) খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৮৫ জনের।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় ২০৯টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ শতাংশ। মারা গেছেন একজন।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা ও যশোরে একজন করে মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৭৩০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৩৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র আরো জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ১৩, সাতক্ষীরায় ৪, যশোরে ৩৫, নড়াইলে ১১, মাগুরায় একজন, ঝিনাইদহে ১৩, কুষ্টিয়ায় ২২, চুয়াডাঙ্গায় ১৭ ও মেহেরপুরে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এমএসএম / জামান
চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত
তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার
ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা
পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন
ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়
ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ
পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ