ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নাচোলে রাইসট্রান্সপ্ল্যান্টারের ম্যাধমে ধানের চারা রোপন উদ্বোধন


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১৫-১-২০২৫ বিকাল ৫:১৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে জমিতে রাইসট্রান্সপ্লান্টারের চারা রোপনের মাধ্যমে সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টার সময় নাচোল সদর ইউপির পীরপুর সাহানাপাড়া এলাকায় ৫০একর জমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা নিলুফা সরকার। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূরের  সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কৃষক কনসালটেন্ট  বিশ্বাস আলী মর্তুজা, নাচোল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজিরা পারভিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান ও রবিউল ইসলাম, আব্দুল ওয়াহিদ, মঈনউদ্দিন নুর, রুহুল আমিন ও আবু সাঈদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেজামপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী ইমাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমলয়রে মাধ্যমে ধান চাষাবাদ করলে সময় ও অর্থ খরচ কম হবে। ধান রোপণে নতুন প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কৃষক হবে। নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হবে।

এমএসএম / এমএসএম

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া