গুইমারায় ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতি লি. এর উদ্বোধন ও পরিচিতি সভা
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতি লিমিটেড এর শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা সমবায় অফিসার মোঃ আমান উল্লাহ খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুর রহমান আজিজ।
বুধবার (১৫ জানুয়ারী ২০২৫) বেলা ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও পরিচিতি সভায় গুইমারা উপজেলা ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতি লি. এর সভাপতি মো: আব্দুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাবেক সভাপতি মো: ইউচুপ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক আরমান হোসাইন, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও পরিচিতি সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন, গুইমারা উপজেলা ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মো: শাহিন।
এসময় গুইমারা উপজেলা সমবায় অফিসার আমান উল্লাহ বলেন, পূর্বে যে কমিটি ছিলো তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে। তাছাড়া সমিতির আয়-ব্যায়ের কোনো হিসাব তারা দিতে পারেনি। তিনি আসা করেন বর্তমানে যারা সমিতিতে আছে তারা স্বচ্ছভাবে সমিতি পরিচালনা করে সমবায় সমিতির উন্নয়নে কাজ করবে। পরিচিতি পর্বে সমবায় সমিতির সদস্যরা স্বচ্ছতার সাথে কাজ করার প্রতিশ্রুতি বদ্ধ হয়।
এমএসএম / এমএসএম
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া
চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২