ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২৫ বিকাল ৫:২৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইটবোঝাই  ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নওরীন শোয়েবা নোভা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের লোহাপট্টি এলাকায় সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী হরিণাকুন্ডু উপজেলার ফলসী গ্রামের কলেজ শিক্ষক নজরুল ইসলামের মেয়ে। সে হরিণাকুন্ডু উপজেলার শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বানিজ্য বিভাগের শিক্ষার্থী হিসেবে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, বিকেলে ওই এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দেয় নওরীনকে। এতে সে সড়কের ওপর লুটিয়ে পড়ে। এ সময় উপজেলা শহরের দিক থেকে আসা একটি দ্রুতগতির ইটবোঝায় ট্রলি তাঁর মাথার ওপর দিয়ে চালিয়ে দেয়। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্য হয়।

সুজন নামে স্থানীয় এক যুবক জানান, ওই শিক্ষার্থী  সড়কের একপাশ থেকে অন্যপাশে যেতে পার হচ্ছিল। তখন দ্রুতগতির ইটবোঝায় ওই ট্রলি তাঁকে চাপা দেয়।

হরিণাকুণ্ডু থানার ওসি এম এ  রউফ খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। পরর্বতী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু