সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর
সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে একটি সমঝোতা স্মারক (LoI) স্বাক্ষর করেছে, যা দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক এবং গবেষণা সহযোগিতা নিশ্চিত করবে। এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের উপাচার্য অধ্যাপক টিএস ড. জালিমান সৌলি। অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন সহযোগী অধ্যাপক ড. মো. মারুফ হাসান।
এই কৌশলগত অংশীদারিত্বে ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের সেন্টার অব অ্যাক্সিলেন্স ফর অ্যাডভান্স কম্পিউটিং এবং ফ্যাকাল্টি অব ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সুবিধাগুলিকে সাউথইস্ট ইউনিভার্সিটির ফ্যাসিলিটিজের সাথে একীভূত করবে। গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার মধ্যে উন্নত কম্পিউটিং, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং ডেটা সায়েন্স সম্পৃক্ত থাকবে। এই অংশীদারিত্ব নতুন উদ্ভাবন, একাডেমিক ও গবেষণার সুযোগ তৈরি এবং বৈশ্বিক শিক্ষা ও গবেষণা উদ্যোগে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন উভয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন