ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-৫-২০২৬ বিকাল ৫:৩৯

এনআরবিসি ব্যাংকে সদ্য যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) তিন সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১মে, ২০২৬) প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা  ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রের  (এইচআরটিডিসি) প্রধান  মিসেস ফাহমিদা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। 
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকিং খাতে টেকসই সাফল্যের জন্য দক্ষ, দায়িত্বশীল ও প্রযুক্তিবান্ধব মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। নতুন কর্মকর্তাদের শুধু পেশাগত জ্ঞান অর্জন করলেই হবে না, সততা, গ্রাহকসেবার মানসিকতা ও নেতৃত্বের গুণাবলিও ধারণ করতে হবে। দক্ষ ব্যাংকার ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এনআরবিসি ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, বলেন, দক্ষ জনশক্তি যেকোন প্রতিষ্ঠানের প্রধান শক্তি। প্রযুক্তির ব্যবহার বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে পারদর্শী জনবল আগামীর ব্যাংকিংখাতের নেতৃত্ব দেবে।  আমরা ব্যাংকারদের দক্ষ করে গড়ে তুলতে বহুমুখী প্রশিক্ষণের উদ্যোগ বাস্তবায়ন করছি। 
এইচআরটিডিসি  কর্তৃক আয়োজিত তিন সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবা, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও কর্পোরেট সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে "নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হল

টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ব

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য, ১১ জনের মধ্যে ৭ জন বৃত্তিপ্রাপ্ত

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন

এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা

আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু