রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সবচেয়ে বড় ঈদুল আজহা ক্যাম্পেইন চালু করেছে, যার মাধ্যমে সারা বাংলাদেশের ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও নিশ্চিত নানা সুবিধা। ৩১ মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনের মাধ্যমে কুরবানির চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি, নতুন ক্রেতাদের ঈদকে আরও আনন্দময় করে তুলতে চায় ব্র্যান্ডটি।
এই ঈদ-উল-আযহা অফারের আওতায় ক্রেতারা আকর্ষণীয় লাকি ড্রতে অংশ নিতে পারবেন। যেখানে ২ লাখ টাকা মূল্যের ঈদ কোরবানির গরু, ৮০ হাজার টাকা মূল্যের হোম অ্যাপ্লায়েন্স, বাই ওয়ান গেট ওয়ান (বোগো) অফার ও ৫,০০০ টাকা ক্যাশব্যাকের মতো দারুণ সব পুরস্কার থাকছে।
লাকি ড্রয়ের পুরস্কারের পাশাপাশি, প্রত্যেক ক্রেতার জন্য থাকছে বিশেষ ‘শিওর-শট’ গিফট। এর মধ্যে রয়েছে রিয়েলমি ১৪ সিরিজ ও ১৫ সিরিজে ২,০০০ টাকা ক্যাশব্যাক। এছাড়াও, প্রতিটি স্মার্টফোন কেনার সঙ্গে ক্রেতারা পাচ্ছেন গ্রামীণফোনের ফ্রি ৫ জিবি ইন্টারনেট সুবিধা।
ক্যাম্পেইন চলার সময় নতুন রিয়েলমি স্মার্টফোন কিনলেই ক্রেতারা একটি লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং উল্লেখিত পুরস্কার জিতে নেওয়ার সুযোগ উপভোগ করতে পারবেন।
ঈদুল আজহায় স্মার্টফোন কেনাকে আরও সহজ করতে রিয়েলমি নিয়ে এসেছে বিশেষ টপপে সুবিধা। এই সুবিধার আওতায় ক্রেতারা মাত্র ২০% ডাউন পেমেন্টে, কোনো ক্রেডিট কার্ড ছাড়াই এবং সর্বোচ্চ ৯ মাসের কিস্তি সুবিধায় স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।
এই ঈদুল আজহা ক্যাম্পেইনের মাধ্যমে রিয়েলমি দেশজুড়ে ক্রেতাদের জন্য প্রযুক্তি, দাম ও উৎসবের আনন্দকে একসাথে নিয়ে এসেছে।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান