ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ৪:২৬

ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের ভাতাভোগী সদস্য-সদস্যা ও কর্মচারীদের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করেছে। সদস্যদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগের সমাপনী অনুষ্ঠান শনিবার (২৩ মে ২০২৬) ঢাকার  খিলগাঁওস্থ বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এই উদ্যোগের আওতায় দেশের ৬৪ জেলার ভাতাভোগী সদস্য-সদস্যা এবং ৪র্থ শ্রেণির কর্মচারীসহ মোট ২৮,৩৬৫ জনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারের প্যাকেটে ছিল পোলাউয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস,চিনি, এবং বিভিন্ন ধরনের রান্নার মসলা। পবিত্র ঈদকে সামনে রেখে সদস্য ও কর্মচারীদের মাঝে আনন্দ ও সম্প্রীতির আবহ সৃষ্টি করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, “সংস্কার পরিকল্পনা ২০৩৫ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সুসংগঠিত ও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য থেকে বিচ্যুত না হই। পেছনে ফিরে তাকানোর সময় এখন নয়; বরং সামনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন যে, আমাদের সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, এবং সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে এই অগ্রযাত্রা বহুগুণে ত্বরান্বিত হবে। এ লক্ষ্য অর্জনে বাহিনীর প্রতিটি সদস্যকে দায়িত্বশীল, কর্মনিষ্ঠ ও আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাপরিচালকবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীগণ।

এ ধরনের কল্যাণমুখী উদ্যোগ বাহিনীর সদস্য ও কর্মচারীদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধের উজ্জ্বল প্রতিফলন। সংশ্লিষ্টদের অভিমত, পবিত্র ঈদ উপলক্ষে আয়োজিত এই উপহার বিতরণ কর্মসূচি সদস্যদের মাঝে উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, প্রেরণা ও কর্মউদ্দীপনা আরও সুদৃঢ় করবে, যা বাহিনীর সামগ্রিক মনোবল, ঐক্য ও কর্মদক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত