জোড়িন্দ্রা স্পোর্টস ও সমাজ কল্যাণ সংঘ এর উদ্যোগে
১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত
সামাজিক সম্প্রীতি, ক্রীড়া চর্চা এবং তরুণ সমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জোড়িন্দ্রা স্পোর্টস ও সমাজ কল্যাণ সংঘ (৩৩নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, রংপুর) এর উদ্যোগে ২৯ মে ২০২৬ইং তারিখে "১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযোগিতা-২০২৬" রংপুর সদরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, প্রশাসক রংপুর সিটি করপোরেশন এবং সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), রংপুর মহানগর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: রাশেদুল ইসলাম (তিতু), সভাপতি জোড়িন্দ্রা স্পোর্টস ও সমাজ কল্যাণ সংঘ। অনুষ্ঠানে উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক কাউন্সিলর, ৩৩নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এলাকার ক্রীড়াপ্রেমী যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুল সংখ্যক দর্শক অংশগ্রহণ করেন। বক্তারা যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা এবং মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, জোড়িন্দ্রা স্পোর্টস ও সমাজ কল্যাণ সংঘ দীর্ঘদিন ধরে ক্রীড়া, সমাজসেবা, শিক্ষা সহায়তা, দুঃস্থদের সহযোগিতা এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন