ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‘জয় আমার বান্ধবীর স্বামী, গুঞ্জন ছড়াবেন না’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ১১:৫৮

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যার ব্যক্তিজীবন মানেই নানা ঘটনা, নানা বিতর্ক। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন পরী। 

যে কারণে এই নায়িকার ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহের পরিমাণটা একটু বেশি। পরীমণি কার সঙ্গে প্রেম করছেন, কাকে বিয়ে করতে চলেছেন...এসব জানার চেষ্টায় মুখিয়ে থাকেন নেটিজেনরা। 

বিভিন্ন সময় বিভিন্ন তারকা, ব্যক্তির সঙ্গে পরীকে ঘিরে প্রেমের গুঞ্জন রটেছে। সম্প্রতি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে নায়িকাকে সিনেমার প্রচারে কিংবা বিভিন্ন আয়োজনে দেখা গেছে। 

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রশ্নের মুখে পড়েছিলেন পরী। যেখানে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে-কলকাতায় যেখানে আপনি সেখানেই পাশে অভিনেতা জয় চৌধুরী....!

জবাবে হেসে ওঠেন পরীমণি। তারপর বলেন, ‘‘আরে আরে! কী যে বলেন। ও তো আমার বান্ধবীর স্বামী। ওর বউ আমার বন্ধু, আমার বোন। জয় তাই ‘দুলাভাই’, আপনাদের ভাষায় জামাইবাবু।’’

পরী চান না জয়ের সঙ্গে তাকে জড়িয়ে কোনো গুঞ্জনের সৃষ্টি হোক। আনন্দবাজারের পাল্টা প্রশ্নের জবাবে অভিনেত্রী আবারও বললেন, ‘সত্যিই আমাদের মধ্যে খুবই মিষ্টি সম্পর্ক। খুব মজা করি আমরা। দোহাই, কলকাতায় আবার এই গুঞ্জনটা যেন ছড়িয়ে দেবেন না! সাংবাদিকদের বড় ভয় (হাসি....)।’

পরী কি তাহলে আর প্রেমের সম্পর্কে জড়াচ্ছে না? অভিনেত্রীর সহজ উত্তর, ‘আমার প্রেম হলে দেখি অনেকের মন-টন ভেঙে যায়। আমি কারও হবো না— তাতে লোকে খুশি। একজন কারও হলেই বিশাল ব্যাথা! তাই সকল অনুরাগীদের জানাচ্ছি, আমি কারও নই বাবা! তোমরা খুশি থাকো (হাহাহা)।’

এমএসএম / এমএসএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম