শাহজাদপুরের বেলতৈল ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠ প্রঙ্গণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলতৈল ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব টি.এম শাহাদত হোসেন ঠান্ডু, শাহজাদপুর উপজেলা কৃষকদলের সভাপতি আবু বক্কার রঞ্জু, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন সরকার, মো. জেনারেল খান, পৌর কৃষকদলের সভাপতি মো. শহিদুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক মো. মামুন মন্ডল, উপজেলা কৃষকদলের যুগ্ম-সম্পাদক মো. ফারুক আহমেদ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই ইউনিয়ন কৃষকদলের পক্ষ থেকে কাঁচি ও গামছা দিয়ে অতিথিদের বরণ করে নেন। সমাবেশে বেলতৈল ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন। কৃষিনির্ভর বাংলাদেশ এবং কৃষি রফতানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দেন সিরাজগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক মো. মতিউর রহমান মতি।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন