বাকেরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত
ধূমপায়ীদের করোনায় আক্রান্তের ঝুঁকি ১৪ গুণ বেশি! এমন ক্রান্তিলগ্নেও থেমে নেই তামাক কোম্পানিগুলোর বিজ্ঞাপন, প্রচারনা, বিপণন কার্যক্রম। তামাক কোম্পানির এ ধরনের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করেছেন তামাক বিরোধীরা। ১৬ই জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকালে বাকেরগঞ্জ পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় অতিথি হিসেবে ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ , পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন মীর বহর , আব্দুল হালিম স্যানেটারি ইন্সপেক্টর বাকেরগঞ্জ ,আব্দুস সালাম প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাঈমুল ইসলাম নাঈম প্রোগ্রাম অফিসার গ্রামবাংলা উন্নয়ন কমিটি, কাওসার হোসেন হাওলাদার লাইসেন্স পরিদর্শক পৌরসভা,
বক্তারা বলেন, তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও ক্ষয়-ক্ষতি রোধে সরকার তামাক নিয়ন্ত্রণে সহায়ক নীতি প্রণয়নের পাশাপাশি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এসকল পদক্ষেপ আশাব্যঞ্জক হলেও তামাক কোম্পানিগুলো ক্ষতিকর পণ্যের বাজার সম্প্রসারণে আগ্রাসীভাবে আইন লঙ্ঘণ করেই চলেছে। তামাক কোম্পানির আইন লঙ্ঘণ সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য স্থানীয় প্রসাশন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটিগুলোতে তুলে ধরার পাশাপাশি কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আরো বেগবান করতে হবে। এতে করে আইনের বাস্তবায়ন এবং‘তামাকমুক্ত বাংলাদেশ’ বাস্তবায়ন গতিশীলতা পাবে।
ভক্তরা আরো বলেন, তামাক কোম্পানিগুলো অন্য সময়ের তুলনায় আরো আগ্রাসী রুপ ধারণ করছে। সুতরাং স্থানীয় পর্যায়ে জোটভুক্ত সংগঠনসহ জোটের বাইরে অন্যান্য সংগঠনগুলোকে আরো সক্রিয় হতে হবে। এনটিসিসি’র সুনির্দিষ্ট নির্দেশনা ও সহায়তা এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবানের লক্ষ্যে আজকে সচেতনামূলক রেলি আয়োজনের সিদ্ধান্ত হয় পরবর্তীতে মোবাইল কোটের মাধ্যমে আইন বাস্তবায়নের সিদ্ধান্ত হয় এবং পৌরসভার লাইসেন্স কার্যক্রম বেগবান করার আশ্বাস প্রদান করেন ।
এমএসএম / এমএসএম
মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ
ভোলা সাইক্লোনের ৫৬ বছর: মনপুরাসহ উপকূলে আজও বয়ে বেড়াচ্ছে স্বজন হারানোর ক্ষত
আধুনিক যন্ত্রের দাপটে দুমকিতে বিলুপ্তির পথে গরু-লাঙলের হালচাষ
বাউফলে মানুষের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, মধুখালীতে বিএনপির ক্ষোভ
টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা