ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় জাগরণী চক্র ফাউন্ডেশনের কম্বল বিতরণ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ৩:১৭

মাগুরার শালিখায় জাতীয় সমাজ কল্যান মূলক সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাগরণী চক্র ফাউন্ডেশনের শা‌লিখা এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ শাহিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা প্রকৌশলী শোয়েব মোহাম্মদ, জাগরণী চক্র ফাউন্ডেশনের আড়পাড়া শাখা ব্যাবস্থাপক মোঃ আয়াত আলী।

প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার শাহিনুর ইসলাম জানান জাগরণী চক্র ফাউন্ডেশন ১৯৭৬ সাল থেকে এদেশে দরিদ্র জনগোষ্ঠীর আত্ম সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। 

ঋণ কর্মসূচির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, জলবায়ুর পরিবর্তন ও মানবাধিকার নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া অসহায় মহিলাদের ১৫ টি রোগের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। 

এ সকল কর্মসূচির অংশ হিসেবে আজ এলাকার গরিব ও অসচ্ছল সদস্যদের মধ্যে ২০০ টি কম্বল বিতরণ করা হয়। 

প্রচন্ড শীতের কষ্টে কম্বল পেয়ে এ সকল দরিদ্র নারীরা খুবই উপকৃত হয়েছে বলে জানান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা