ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ৩:১৭

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মেহেরপুরে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রনি আলম নূর। 

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অব: ক্যাপ্টেইন আব্দুল মালেক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশিক রাব্বি, উপজেলা প্রকৌশলী সাব্বির উল ইসলাম, ছাত্রনেতা হাসনাত জামান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফুয়াদ খান। 

কর্মশালায় ছাত্র, তরুন, শিক্ষক, সাংবাদিক, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি ও জনপ্রতিনিধির অংশগ্রহণে ১২ টি গ্রুপ অংশ নেয়।  তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ কেমন হবে সে বিষয় প্রতিটি গ্রুপ তাদের আলাদা আলাদা মতামত তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ

ভোলা সাইক্লোনের ৫৬ বছর: মনপুরাসহ উপকূলে আজও বয়ে বেড়াচ্ছে স্বজন হারানোর ক্ষত

আধুনিক যন্ত্রের দাপটে দুমকিতে বিলুপ্তির পথে গরু-লাঙলের হালচাষ

বাউফলে মানুষের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, মধুখালীতে বিএনপির ক্ষোভ

টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ