ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু১জন আহত-১জন


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ৩:২১

রৌমারীতে মোটরসাইকেলে পিষ্ট হয়ে মনোয়ারা বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। অপর দিকে মহনা খাতুন (৭) নামের এক স্কুল শিক্ষার্থী গুরত্বর আহত হয়। বৃদ্ধ নারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামের মৃত্যু আব্দুর রশিদ মিয়ার স্ত্রী বলে জানা গেছে। আহত শিশু ওই নারীর নাতনি। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে চাক্তাবাড়ি গ্রাম এলাকায় ভাষা সৈনিক রুস্তম আলী দেওয়ানীর গেট সংলগ্ন রৌমারী টু ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শিরা জানান, বৃদ্ধ নারী তার নাতনিকে পায়ে হেটে স্কুলে নিয়ে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল বৃদ্ধ নারীকে ধাক্কা দিলে নাতনিসহ সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উভয়কে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ নারীকে মৃত ঘোষণা করেন। অপর দিকে আহত নাতনিকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠায়। 
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘাতক মোটরসাইকেলটি আটক করে থানায় আনা হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিসে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত