এমবাপে নেই, হোঁচট ফ্রান্সের
কী হয়েছে ফ্রান্স দলের? জয় পেতে যেন ভুলেই গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়েই হতাশার শুরু। এবার বিশ্বকাপ বাছাইয়েও সেই একই দৃশ্যপট। বিশ্ব চ্যাম্পিয়নরা এবার ইউক্রেনের সঙ্গেও পারল না।
শনিবার রাতে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘ডি’ গ্রুপের ম্যাচে ফরাসিরা ১-১ গোলে ড্র করেছে। মাইকোলা শাপারেঙ্কোর গোলে এগিয়ে যায় ইউক্রেন। এরপর অঁতনি মার্সিয়ালের গোলে রক্ষা।
অবশ্য এই ম্যাচটিতে সেরা দুই তারকাকে ছাড়াই খেলেছে ফ্রান্স। ইনজুরিতে একাদশের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপে। আবার করিম বেনজমাকে শুরুতে রিজার্ভ বেঞ্চেই রাখেন কোচ। ৬৭তম মিনিটে মার্সিয়ালের বদলি হিসেবে নামেন বেনজেমা। দ্বিতীয়ার্ধে তাকে নামলেও শেষ রক্ষা হয়নি।
বিশ্বকাপ বাছাইয়ে ৫ ম্যাচে এ নিয়ে তিনবার পয়েন্ট হারিয়েছে ফ্রান্স। দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে অবশ্য গ্রুপের শীর্ষেই তারা। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ফিনল্যান্ড। পাঁচ ম্যাচের সবকটি ড্র করে ইউক্রেনের পয়েন্টও ৫।
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি