নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম গ্রেফতার
নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে তাকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
রিয়াজুল ইসলাম মাসুম নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে এবং নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী। তিনি গত সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
ওসি মাহবুর রহমান ঢাকা মেইলকে বলেন, বিকেলে পাবনার রূপপুর এলাকায় বিভিন্ন মামলার আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে নাটোরের কিছু লোকজন ঘোরাফেরা করতে দেখেন। পরে বিষয়টি তারা নাটোর সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা, নির্যাতন ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ
বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল
বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই