ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

১৮ বছর ধরে ইমাম ছাড়াই চলছে জাককানইবি'র কেন্দ্রীয় মসজিদ


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৭-১-২০২৫ বিকাল ৫:৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দীর্ঘ আঠারো বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় মসজিদে নিয়োগ হয়নি কোনো ইমাম। এতে শিক্ষার্থীরা ইসলামের মৌলিক জ্ঞানার্জন থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি মসজিদের খাদেমকে ইমামতি করানোর ফলে কুরআন তেলাওয়াত শুদ্ধ না থাকায় এবং দীর্ঘদিন ধরে মসজিদের ইমাম নিয়োগ না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। তাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অবিলম্বে ইমাম নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ সাধারণ শিক্ষার্থীরা।

আজ ১৭ই জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের “ চির উন্নত মম শির” এর সামনে ইমাম  নিয়োগের মানব বন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ৫ দফা দাবি উপস্হাপন করেন। শিক্ষার্থীদের উপস্থাপিত দাবি সমূহ হলো  :-

১। দ্রুত থেকে দ্রুততম সময়ে ইমাম নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং যতদিন পর্যন্ত ইমাম নিয়োগ না হয় ততদিন পর্যন্ত খন্ডকালীন ইমামের ব্যবস্থা করতে হবে।   

২। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং একই সাথে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে। 

৩। নিয়োগ বোর্ডে বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ মোঃ ইউসুফ কে রাখতে হবে। 

৪।চূড়ান্ত নিয়োগের পূর্বে বাছাইকৃত আলেমদের মসজিদে নামাজ পড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করতে হবে।

৫।যদি আবেদনকৃত প্রার্থীদের মধ্যে যোগ্যতা সম্পন্ন ইমাম না পাওয়া যায় তাহলে পুনরায় সার্কুলার প্রকাশ করে যোগ্যতা সম্পন্ন ইমাম নিয়োগ দিতে হবে।  

শিক্ষার্থীদের উপস্থাপিত দাবিগুলো যদি আগামী ৭ দিনের মধ্যে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিতে বাদ্ধ হবে বলে জানানো হয়।

এমএসএম / এমএসএম

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ