কুড়িগ্রামে জামায়াতের আমীর ডা:শফিকের আগমনে কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠ পরিদর্শন
আগামী ২৪ জানুয়ারী শুক্রবার কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে যথাযথভাবে সুচারুরূপে বাস্তবায়ন করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম কলেজ মাঠ পরিদর্শন করেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি সরকারি কলেজ মাঠে এসে সার্বিক খোঁজ খবর নেন। মাগরিবের নামাজের পরে সরকারী কলেজের মাঠ পরিদর্শনে আরো ছিলেন রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক গোলাম রব্বানী,জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবদুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন,জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য এডভোকেট ইয়াছিন আলী সরকার,পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুস সবুর খান এবং সেক্রেটারী মতিউর রহমানসহ প্রমুখ। এসময় নেতৃবৃন্দ উপস্থিত জামায়াতের নেতা কর্মীদের সাথে সংক্ষিপ্ত মত বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এদিকে তীব্র ঠান্ডা উপেক্ষা করে জেলা জামায়াতের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা আমীরসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে যোগাযোগ এবং পোস্টারিং কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রেখেছেন বলে জামায়াত সুত্রে জানা যায়।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ জানুয়ারী কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের কর্মী সম্মেলনে জেলার সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত থেকে আমীরে জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমানের বক্তব্য শুনবেন বলে জেলা জামায়াত জানিয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড