দুমকির লেবুখালীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রীর মৃত্যু
দুমকির লেবুখালী সেনানিবাস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। একই সময়ে গুরুতর আহত হওয়া সেনা সদস্য ও তাঁর সন্তানকে হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টায় লেবুখালী সেনানিবাসে কর্মরত ল্যান্স কর্পোরাল মোঃ বুলবুল আহমেদ, তার স্ত্রী ও পুত্রসহ মোটরসাইকেলযোগে যাত্রার সময় সেনানিবাসের এমপি গেটের সামনে সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় সড়ক দুর্ঘটনার শিকার হন।
এতে ঘটনাস্থলেই ওই সেনা সদস্যের স্ত্রী মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ল্যান্স কর্পোরাল বুলবুল ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়। ঘাতক সাকুরা পরিবহনের বাসটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি পদক্ষের প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার সকাল ১১ টায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে সেনাকর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied