ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোম্পানীগঞ্জে চরহাজারী মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে শিক্ষা উপকরন বিতরন


এম,এ রহিম, কোম্পানীগঞ্জ  photo এম,এ রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ৩:২৭
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারীতে একঝাঁক মেধাবী তরুণ যুবকের হাতেগড়া চরহাজারী মানব কল্যাণ পরিষদ।যেটি বিভিন্ন সমাজ সেবা থেকে শুরু করে মানবিক কাজে ও শিক্ষা প্রসারে নানাবিধ কার্যক্রমে সর্বদাই এগিয়ে আসে,অত্যান্ত সুনামের সাথে দ্বীর্ঘ দিন যাবত এই সংগঠনের মাধ্যমে মানব সেবা দিয়ে আসছেন।
 
তারি ধারাবাহিকতাই শনিবার সকাল ১১ টার সময় উপজেলার চরহাজারী ৭ নং ওয়ার্ড লাল মিয়া সওদাগর ইসলামিয়া নুরানি মাদ্রাসায় জাকির হোসেন আরিফের সঞ্চালনায় ও আব্দুর নাসির এর সভাপতিত্বে অত্র মাদ্রাসায় শিক্ষা উপকরন, দুইটা পরিবারে অসুস্থ রোগীকে আর্থিক অনুদান ও সংগঠনের মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সংগঠনের সদস্য রেমিটেন্স যোদ্ধা  প্রবাসি ওমর ফারুক কে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও উপদেষ্টাদের মেডেল দিয়ে বরন করা হয়। 
 
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসি রেমিটেন্স যোদ্ধা মিজানুর রহমান মিজান। মিজানুর রহমান উপস্থিত তার ব্যক্তিগত পক্ষ থেকে মাদ্রাসার উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করেন।
 
 এই ছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ সভাপতি- 
ওমর পারুক,কার্য নির্বাহী সদস্য-জাকির হোসেন আরিফ, মোঃ আবদুর রহিম,এ আর রহমান, ফারুক আহাম্মেদ, নাজমুল হাসান, ইন্জিনিয়ার মিজানুর রহমান
পিরজ আলম প্রমুখ।
 
অনুষ্ঠান শেষে সদস্যদের জন্য সংগঠনের সভাপতি সফিউল আজম শাহীন এর পক্ষ থেকে জার্সি উপহার দেওয়া হয়।মুঠোফোনে সংগঠনের সভাপতি সফিউল আজম শাহীন,, সাধারন সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,  ভবিষ্যতে আরো মানবতার কাজে আরো বেশি এগিয়ে আসার কথা পুনব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন