ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

দেশের উন্নতি করতে চাইলে কৃষকদের গুরুত্ব দিতে হবে-হাসান জাফির তুহিন


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ৪:১৫

দেশের উন্নতি করতে চাইলে কৃষকদের গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।শুক্রবার(১৭ জানুয়ারি)বিকেলে আমলসার মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আমলসার ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষকদের স্বার্থ রক্ষায় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে হাসান জাফির তুহিন বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থ রক্ষায় অদ্যাবধি কোনো সংগঠন গড়ে ওঠেনি। ফলে প্রতিনিয়ত ফসল আবাদ করে ক্ষতিতে পড়তে হয় কৃষকদের।

তিনি আরো বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে দেশের কৃষকদের ভাগ্য পরিবর্তন হবে।কৃষি জিনিসপত্রের দাম কমানো হবে।কৃষক বাঁচলে বাঁচবে দেশ, 
বাঁচবে দেশের জনগণ, হবে সোনার বাংলাদেশ। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্ব বুঝেই ৩১ দফায় কৃষি ও কৃষকের বিষয়ে প্রস্তাবনা দিয়েছেন। 

আমলসার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মোকাদ্দেস আলী বিশ্বাসের সভাপতিত্বে কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা  জেলা বিএনপির  আহ্বায়ক  আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আক্তার  খান,সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান,কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মমিনুর রহমান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কাজী খায়রুল্লাহ শিপন,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, কৃষকদলের সভাপতি মোঃ রুবায়েত হোসেন খান,সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন হিরা,জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম বিশ্বাস হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম,মোল্লা খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক  মুন্সি ইয়াসিন আলী সোহেল,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক  জাহাঙ্গীর মুন্সি,শ্রমিকদলের আহ্বায়ক  সেলিম রেজা,উপজেলা কৃষকদলের আহ্বায়ক  মেহেদী হাসান মুকুল,উপজেলা মহিলাদের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী প্রমুখ।

দুপুর থেকেই মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে আমলসার স্কুল মাঠ।কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্কুল মাঠ প্রাঙ্গন।সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন