বাকেরগঞ্জে শ্রেণী বৈষম্যহীন মানুষের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
সামাজিক, রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবের আলোয় আলোকিত বাকেরগঞ্জ উপজেলার শ্রেণী বৈষম্যহীন মানুষের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় বাকেরগঞ্জ উপজেলার সুশীল সমাজের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
পংকজ কুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহীদ হাসান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, পাল পুরোহিত রবার্ট দিলীপ গোমেজ, অধ্যক্ষ নুর দারাজ, সাবেক ছাত্রনেতা সৈয়দ মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী হাওলাদার,
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, ছাত্র সমন্বয়ক শাহেদুল ইসলাম শাহেদ, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমূখ।
মতবিনিময় সভায় উপস্থিত সুশীল সমাজের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাকেরগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু