বাঘাইছড়িতে বিএনপির সভাপতিসহ ৯ নেতাকর্মীর পদ স্থগিত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিএনপির সভাপতি ওমর আলী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ও মদদে চাঁদাবাজিসহ নানা অভিযোগে ৯ নেতাকর্মীর পদ স্থগিত করে জেলা বিএনপি।
রাঙামাটি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু নাছির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের ভাবমূর্তি বিনষ্ট করাসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুর উদ্দিন, পৌর যুবদলের সদস্য নুর কবির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইমরান হোসেন জুম্মান, কাচালং কলেজ ছাত্রদলের সদস্য সচিব সারওয়ার গাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেনকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দলীয় সকল পদ-পদবী স্থগিত করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীকে পৃথক পত্র এবং অপর আটজনকে আরেকটি পত্রের মাধ্যমে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
পত্রে আরও উল্লেখ করা হয়, আপনারা দলের সব নির্দেশনা অমান্য করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করায় আপনার সব পর্যায়ের দলীয় সব পদ পদবী ও পদের কার্যক্রম দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। উক্ত সময়ে আপনি কোনো প্রকার দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ ও দলীয় পদ পদবী ব্যবহার করিতে পারিবেন না।
এই বিষয়ে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ জানান, বাঘাইছড়ি উপজেলা বিএনপির অভিযোগ ও বিভিন্ন পত্র-পত্রিকার নিউজের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকর্মীর পদ স্থগিত করা হয়েছে। একই সাথে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যা আগামী ৩০ জানুয়ারির মধ্যের তদন্ত রিপোর্ট পেশ করা জন্য বলা হয়েছে। তার পরই তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এমএসএম / এমএসএম
পদ্মা ভাঙন থেকে রক্ষা পাচ্ছে চকরাজাপুর স্কুল ও বাজার
কাপ্তাইয়ে আওয়ামী দোসরদের ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮৩ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন, গবেষণায় নেই আলাদা বরাদ্দ
মুকসুদপুর পৌরসভায় ২৬.২০ কোটি টাকার বাজেট ঘোষণা
দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা