জাতীয়তাবাদী কৃষকদল সিংগাইর উপজেলা শাখার কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিংগাইর উপজেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। মনিরুল ইসলাম মোকাকে সভাপতি ও মো: জহিরুল ইসলাম জহিরকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল কমিটির অনুমোদন ও ঘোষণা করেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নে কৃষক সমাবেশে কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
কমিটিতে সিনিয়র সহসভাপতি দেওয়ান ফয়েজুল ইসলাম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোনায়েম বিপ্লব।
এদিকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির, উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়