ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নাঙ্গলকোটে মহিলা চোর চক্রের ৩ সদস্য আটক


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৮-১-২০২৫ বিকাল ৭:৯
কুমিল্লার নাঙ্গলকোটে মহিলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে উপস্থিত জনতা, শনিবার উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে সেবা নিতে আসা এক রোগীর গলার স্বর্ণের হার নিয়ে পালানোর সময় হাতেনাতে আটক করা হয়।
 
আটকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার ধরমন্ডল গ্রামের রাজা মিয়ার মেয়ে নাজমা বেগম (৩০) , আক্কাছ মিয়ার মেয়ে দিলুরা বেগম (৩২), সোয়াব মিয়ার মেয়ে তাহামিনা  আক্তার(২২)। 
 
জানা যায়, সরকারি হাসপাতালে দীর্ঘদিন যাবৎ একটি চোর চক্র সেবা নিতে আসা রোগীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কার  চুরি করে নিয়ে যায়।বিভিন্ন সময় সতর্ক করা হলেও চুরি বন্ধ করা যায়নি।এতে আতংকে থাকতেন বলে যানান কয়েকজন রোগী ও তার স্বজনরা। 
 
শনিবার সকালে ঝাটিয়া পাড়া গ্রামের জাকের হোসেনের মেয়ে রেহানা বেগম নামের এক নারী তার অসুস্থ স্বামীকে ডাক্তার দেখানোর জন্য টিকিট নিতে সিরিয়ালে দাঁড়ালে চোর চক্রের তিন সদস্য তার গলা থেকে গলার হার নিয়ে টানাটানি করে পালানোর সময় তাদেরকে হাতেনাতে আটক করে উপস্থিত জনতা ।পরে পুলিশের কাছে সোপর্দ করে চোর চক্রের তিন সদস্যকে।
 
এবিষয়ে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  চোরচক্রের তিন  সদস্যকে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আইগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ