শর্ত ভেঙে চুমু, সবার সামনে অস্বস্তিতে তামান্না!
দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে এই মুহূর্তে বলিউডেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ‘লাস্ট’ নামের একটি সিরিজে অভিনয় করে ঝড় তুলেছিলেন তিনি। যদিও একটা সময় ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে আগ্রহী ছিলেন না নায়িকা। নিজেকে শর্ত দিয়েছিলেন, কোনো ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করবেন না তিনি। কিন্তু ‘লাস্ট’সিরিজে এক চুমু দৃশ্যে কাজ করে স্বেচ্ছায় সেই শর্তটি ভাঙেন তামান্না। যৌনতা নিয়ে অনেক ছ্যুৎমার্গ ছিল তামান্না ভাটিয়ার। অভিনেত্রী জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে যৌনতা-যৌনদৃশ্য দেখতে বেশ অস্বস্তির মুখে পড়তে হতো তাকে। তামান্না বলেছিলেন, ‘আমি এমন একজন ছিলাম, যে পরিবারের সঙ্গে বসে ওই সব দেখতে পারতাম না। এদিক ওদিক তাকাতাম।’
তামান্না বলেন, ‘ক্যারিয়ারে দীর্ঘ সময় যৌনতা নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হতো আমাকে। আমার কোনো ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্যে আমি এতদিন অভিনয় করিনি। আমার কাছে এটি ছিল একটি সামাজিক ট্যাবু। আমি চাই না এখনকার দর্শকও এমনটা ভাবুক। আমি কিন্তু বেরিয়ে এসেছি ওই ভাবনা থেকে। শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরতে আমি রাজি। অনেক ধরনের কাজ করছি। অনেক ধরনের ছবিতে, অনেক রকমের চরিত্রে অভিনয় করছি।’প্রসঙ্গত, তামান্না ভাটিয়া এখন সিনেপাড়ার হট কুইন। একটা সময় বোল্ড দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সেলেবই বর্তমানে উত্তাপ ছড়াচ্ছেন নেটমাধ্যমে। ২০২৪-এর শেষে স্ত্রী টু ছবি থেকে তার 'আজ কি রাত' গান ঝড়ের গতিতে ভাইরাল হয়। যেখানে তামান্নার উপস্থিতি দর্শক মহলে আলোড়ন সৃষ্টি করে।
Aminur / Aminur
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না